মালদা

নিখোঁজ থাকার চারদিন পর নিজের বাড়ির পাশে কুয়ো থেকে উদ্ধার যুবকের পচাগলা মৃতদেহ

চারদিন থেকে নিখোঁজ ছিল ছেলে। এরপর খোঁজাখুঁজি পর অবশেষে বাড়ির পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হল ছেলের মৃতদেহ। শোকের ছায়া পরিবারে। জানা যায় মৃত যুবকের নাম কৌনিক দাস (৩০)। বাড়ি গাজোল থানা মোর শঙ্করপুর হাড়িপাড়া এলাকায়। এম এ পাস করার পর কোন চাকুরী না পাওয়ায় পড়াশোনা শেষ করে বাড়ির কাছেই মুদিখানা দোকান করে। বাবা অনেক দিন আগেই মারা গেছে। বাড়িতে রয়েছে মা সান্ত্বনা দাস, দাদা ও বৌদি। বাড়িতে তারা দুই ভাই ছিল সে ছোট ভাই। বিয়ে করেনি। 

        তাঁর মা সান্ত্বনা দাস জানান, চারদিন আগে রবিবার সকালে কৌনিক বলে মা আমি বাইরে থেকে একটু ঘুরে আসছি। এই বলে সে বাড়ি থেকে বেড়িয়ে পরে ভোরবেলা। পরিবারের সকলে মনে করে সে মাঝে মাঝে কালি পুজা করতে কালীঘাটে যায় তাই হইত এই বারও গিয়েছে। এরপর রাতে সে বাড়ি ফিরে না আসায় তাঁর পরিবারের সকলে খোঁজাখুঁজি করতে শুরু করে। কিন্তু তাঁর কোন খোঁজ মেলেনি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর চারদিনের দিন আজ সকালে বাড়ির বড়বৌ কুয়োর কাছে গেলে গন্ধ পায়। সে কুয়োর কাছে গিয়ে দেখতে দেখতে পায়। কৌনিক দাসের জামা ভাসতে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। তারপর কুয়ো থেকে উদ্ধার করা হয় দেহটি। ঘটনার তদন্তে পুলিশ। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে   
https://www.youtube.com/embed/7KlXwcgyURU